গাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদ ৪, আহত ৯

0
4

গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা ও গুলিবর্ষণে ২৭ সেপ্টেম্বর, রবিবার আরও চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত নয়জন। উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অব্যাহত থাকলেও ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ বন্ধ হয়নি বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র।

সর্বশেষ হামলায় উত্তর-পশ্চিম গাজার আল-তাওয়াম এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন থেকে গুলিবর্ষণ করা হয়। এতে একজন শহীদ এবং আরও দুজন আহত হন।

এর আগে গাজা সিটির দক্ষিণে আল-সিনা এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় শাদি আবু হাসিরা শহীদ হন। আল-শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি গুলিতে গুরুতর আহত ১৭ বছর বয়সী তারেক আল-মাসরি পরে মারা যান। একই এলাকায় আল-মাওয়াসি অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ২৮ বছর বয়সী উদাই আদলি আল-আসার শহীদ হন।

এ ছাড়া গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় আরও সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে আল-শাতি শরণার্থীশিবিরের হোয়াইট মসজিদের কাছে হামলায় দুজন এবং শেখ রাদওয়ান এলাকার বাজারসংলগ্ন বাস্তুচ্যুতদের তাঁবুর কাছে হামলায় পাঁচজন আহত হন।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন।


তথ্যসূত্র

– Israeli army kills 4 Palestinians in new Gaza truce violations
https://tinyurl.com/y8s44ye9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য প্রদেশের উজ্জয়িনীতে ঐতিহাসিক শাহী মসজিদে বুলডোজার অভিযান রুখে দিয়েছেন মসজিদে অবস্থান নেওয়া শত শত মুসলমান
পরবর্তী নিবন্ধকৃষি উন্নয়নে ইমারাতে ইসলামিয়ার ধারাবাহিক উদ্যোগে নানগারহারে বাড়ছে কৃষি উৎপাদন