
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্তে আবারও হামলা চালিয়েছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের শকিন জেলার আঙ্গুর আডা এলাকায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর গুলিতে এক আফগান শিক্ষার্থী শহীদ হয়েছেন। শহীদ নূর খান বারিয়াল নূরুল মাদারিস উচ্চবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে হুরিয়ত রেডিও জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় আঙ্গুর আডা এলাকায় পাকিস্তানি বাহিনীর গুলিতে ১৯ বছর বয়সী নূর খান বারিয়াল শহীদ হন। নূর খান বারিয়াল ছিলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী। সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই তার প্রাণহানির ঘটনা ঘটেছে।
পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের সীমান্ত এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কুনার, খোস্ত, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে চালানো বর্বর পাকিস্তানি বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী আফগানিস্তানের স্থিতিশীলতা ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে এবং আফগান জনগণকে ভীতসন্ত্রস্ত করতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র
– Another Attack on Civilians: Pakistani Soldiers Kill Afghan Student
– https://x.com/HurriyatEN/status/2104482786770145388


