পাকিস্তান থেকে আসা আরও এক দল সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী

0
3

নূরিস্তানে আবারও পাকিস্তান থেকে আসা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কিছু সদস্যকে আটক করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গোষ্ঠীটির বিরুদ্ধে চলমান অভিযানে সর্বশেষ এসব সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কয়েক ডজন হালকা ও ভারী অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

নূরিস্তানে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে হুরিয়ত রেডিও জানিয়েছে, গোষ্ঠীটির কয়েকজন সদস্য এখনো নূরিস্তানের বিভিন্ন গুহা ও বনাঞ্চলে আত্মগোপন করে আছে। তাদের আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অভিযানে গোষ্ঠীটির ৩৮ জন সদস্য নিহত এবং প্রায় ৬০ জন আটক হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েক ডজন হালকা ও ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পাকিস্তানি মিলিশিয়া ও আরবাকিদের সহযোগিতায় ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নূরিস্তানের কয়েকটি এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছিল। তবে আফগান নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে তাদের সেই পরিকল্পনা প্রাথমিক পর্যায়েই ভেস্তে যায়। নূরিস্তানে চলমান এই অভিযানে একের পর এক সশস্ত্র সদস্য আটক এবং অস্ত্র উদ্ধারের পাশাপাশি গোষ্ঠীটির অবশিষ্ট সদস্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র

– Continuation of challenging operations in Nuristan; dozens of evil and corrupt individuals
– https://x.com/HurriyatPa/status/2104825174784684080

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা