গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব প্রয়োজন

0
0

“গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব” – এই শিরোনামটি একটি কিতাবের নাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম আমির মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহর লেখা কিতাব। তাত্ত্বিকভাবে কিতাবটি চমৎকার, কিন্তু গণতন্ত্রে জড়িয়ে পড়া সংগঠনগুলোর কার্যক্রমে এই তত্ত্বের বাস্তবায়ন দেখা যায়নি। তবে কিতাবটি নিয়ে আলোচনা করা আজকের লেখার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে “গণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব” – এই তাত্ত্বিকতাকে বাংলাদেশের ইসলামী ঘরানার নেতৃবৃন্দ ও ইসলামী রাজনৈতিক দলগুলোর বাস্তবে পরিণত করতে ব্যর্থ হওয়ার কারণ ও পরিণতি নিয়ে আলোচনা করা।

২০২৪ এর ৩৬ জুলাই তথা ৫ই আগস্ট প্রায় মাসখানেকের ঘাম, রক্ত ও কুরবানির বিনিময়ে যে ফল এসেছিল, আজকে তা ব্যর্থতার দিকে অগ্রসর হচ্ছে। এটা সত্য যে, জুলাই আন্দোলন কোনো এক দিন বা এক মাসের আন্দোলন ও সংগ্রামের ফলাফল না। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় আসার পর থেকে চলা একের পর এক বিদ্রোহ, আন্দোলন, গুম, নির্যাতন, হত্যা, এক্টিভিজম সবকিছুর চূড়ান্ত ফলাফল ছিল হাসিনার পতন। আল্লাহ তা’আলার ইচ্ছায় এই ভূখণ্ডের মুসলিম জনগোষ্ঠীর আত্মত্যাগ, বিদ্রোহ ও ঐক্য ছিল এই ফলাফলের ভিত্তি।

কিন্তু কেন এত ত্যাগের জুলাই আন্দোলন পূর্ণাঙ্গ বিপ্লবে পরিণত হতে পারল না এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এসেছে। মোটাদাগে ৩ টি কারণকে চিহ্নিত করা যায়-
১। ইসলামী নেতৃবৃন্দ ও দলগুলোর বড় অংশ সামষ্টিকভাবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
২। আন্দোলন চলাকালীন সময়ে বিপ্লবীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, বিপ্লবের পর সেই আল্লাহ তা’আলার পরিবর্তে সেকুলার আইন প্রণেতাদেরকে রবের আসনে বসিয়েছে।
৩। ভারতের মুশরিক ও জালেম সরকারের খর্ব হওয়া প্রভাবকে নমনীয়তা দিয়ে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেয়া।

ইসলামী দলগুলোর সামষ্টিক ব্যর্থতা

দ্বীনদার শ্রেণি এই জমিনে আল্লাহ তা’আলার প্রতিনিধিত্ব করছে। এই শ্রেণি এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাঈ ও জিম্মদার। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন ইসলামী দল, বিশেষভাবে ইসলামী রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারেনি যার মাধ্যমে এই অসমাপ্ত বিপ্লবকে পূর্ণতা দেয়া যেত। বিশেষ করে, গণতন্ত্রের সাথে যুক্ত ইসলামী দলগুলো গণতন্ত্রের কাদায় নিজেদেরকে আরো বেশি কর্দমাক্ত করেছে। আরো কষ্ট ও আশংকার বিষয় হচ্ছে এতদিনের ইসলামী প্রেশার গ্রুপগুলোও গণতান্ত্রিক রাজনীতিকরণের পথে হাঁটছে! আর গণতন্ত্রের চরিত্রই তো এমন যে, এটা উম্মাহর উপর কুফরী ব্যবস্থা চাপিয়ে দেয়ার মাধ্যমে এবং উম্মাহকে বিভাজিত করার মাধ্যমে নৈতিকতাসহ সকল ক্ষেত্রে চরম অধঃপতন ডেকে আনে। একজন দাঈর বক্তব্য হবে আল্লাহর জন্য, কাজ হবে আল্লাহর জন্য, জীবন হবে আল্লাহর জন্য। যে তার সাথে শত্রুতা করবে সে শত্রুতা করবে আল্লাহর জন্য। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশের ইসলামি ঘরানার নেতৃস্থানীয়দের উল্লেখযোগ্য একটা অংশ নিজেদেরকে এই পর্যায়ে নিয়েছেন যে, তাদের শত্রুতা হচ্ছে ক্ষমতা ও রাজনৈতিক দলাদলির জন্য! উম্মাহকে আল্লাহর সার্বভৌমত্বের দিকে ডাকার ভুল পদ্ধতি বেছে নিয়ে গণতন্ত্রের দুর্গন্ধময় পানিতে নিমজ্জিত হতে হচ্ছে এবং নিজেদের মধ্যে বিভাজন ও বিদ্বেষের রাস্তা বেছে নিতে হচ্ছে। আল্লাহ না করুন, এই ভুলের খেসারত হয়ত খুব চরমভাবেই দিতে হবে।

আন্দোলনের সময় আল্লাহকে স্মরণ, বিজয়ের পর সেক্যুলারিজম গ্রহণ

জুলাই আন্দোলনের পুরোটা সময় বিপ্লবী নেতৃত্ব, এক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ মুসলিমদের তাওয়াক্কুল ছিল এক আল্লাহর উপর। “হাসবুনাল্লাহু নি’মাল ওয়াকিল”- সেকুলার চিন্তাধারার এক্টিভিস্টদেরকেও দেখা গিয়েছে এই দুয়াকে সম্বল করে ঝাঁপিয়ে পড়তে, জনগণকে উদ্বুদ্ধ করতে। কিন্তু হাসিনা পতনের পর এই বিপ্লবী নেতারা নুসরত ও বিজয় দেয়া সেই আল্লাহ তা’আলাকে ভুলে গেলেন, আল্লাহ তা’আলার শরীয়তকে ভূলুণ্ঠিত করলেন, আল্লাহ তা’আলার আইনকে এড়িয়ে গণতন্ত্র নামক মদের নেশায় ডুবে গেলেন। নিজেদেরকে আইন প্রণেতা বানানোর খায়েশ সব ধরনের নৈতিক অবক্ষয় ডেকে আনল। তরুণ প্রাণগুলো আল্লাহর দিকে আরো বেশি রুজু হওয়ার পরিবর্তে বুড়ো শেয়ালদের খপ্পরে পড়ে সেকুলার আইনের সামনে নিজেদেরকে সঁপে দিল। সংবিধান ও আইনের উৎসের দিক থেকে কি পার্থক্য থাকল হাসিনার ফ্যাসিস্ট সংসদ আর আজকের সংসদে? মিষ্টি জনবান্ধব গণতন্ত্র বা সমাজতন্ত্র বলে দুনিয়াতে কিছু নেই। সবগুলোই দিন শেষে ফ্যাসিজম কিংবা একনায়কতান্ত্রিক জুলুমের রাস্তাই খুলে দেয়। আল্লাহ তা’আলার ভয় এবং শরীয়তের সীমারেখা যেখানে থাকে না, সেখানে জুলুম চালু হওয়া অল্প সময়ের ব্যাপার।

খর্ব হওয়া ভারতীয় প্রভাবকে পুনঃপ্রতিষ্ঠিত হতে দেয়া

ইউনুসের ক্ষমতায় বসা দেখে মনে হচ্ছিলো দেশ ভারতের হাত থেকে আমেরিকার হাতে পড়ল! কিন্তু উপমহাদেশে জুলুমের চাবি ভারত তার হাত থেকে যেন অন্য কাউকে নিতে দিবে না! সাপের মাথা আমেরিকার প্রভাব কিংবা পরিকল্পনা থাকলেও দিনশেষে এই দেশের বাহিনীগুলো এবং পুরো প্রশাসনিক ও বুদ্ধিবৃত্তিক কাঠামো এখনো ভারতের মুশরিক সরকারের করায়ত্ত হয়েই রয়ে গিয়েছে। যতটুকু খর্ব হয়েছিল তা আবার পূরণ করার জোর প্রচেষ্টা লক্ষণীয়। আর এটা কঠিন কিছু না। সেকুলার জাতীয়তাবাদী আদর্শের সরকার আকিদা ও নৈতিকতার দিক থেকে তো দেউলিয়া। নিজের ঝুড়িতে কিছু না থাকলে অন্যের পাতের দিকে তাকিয়ে থাকবে এটাই স্বাভাবিক। আর সেই দেউলিয়াত্বকে প্রশ্রয় দিয়ে বিপ্লবীরা এবং ইসলামী রাজনৈতিক দলগুলো যেন সেই ভারতকেই আবার চালকের আসনে বসানোর মৌন সম্মতি দিয়ে দিয়েছে। দিনশেষে এটাই প্রমাণিত যে, আল্লাহর দ্বীনকে আদর্শ হিসেবে না নিলে এবং এর উপর ইস্তেকামাত থাকতে না পারলে শত্রু চেনা, শত্রুর ষড়যন্ত্র বুঝা এবং তাকে প্রতিহত করা কঠিন হয়ে যায়।

ফ্যাসিস্ট হাসিনা পতনের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবী বাতাস বইছিলো, তা স্তিমিত হয়ে যাচ্ছে নেতৃস্থানীয়দের সামষ্টিক ভুলের কারণে। বিপ্লব পূর্ণাঙ্গ হয় নি এবং এখন তা ব্যর্থ হওয়ার পথে। তবে নিশ্চিতভাবেই আল্লাহ তা’আলার পরিকল্পনাই চূড়ান্ত। বাংলাদেশের আলেম উলামা ও মুসলিম জনগোষ্ঠী এখান থেকে নতুন করে যে শিক্ষা পাচ্ছে তার প্রয়োগ হবে পরবর্তী আন্দোলন ও বিপ্লবে ইনশাআল্লাহ। সেদিন শুধু ফ্যাসিজম, সেকুলারিজম এবং জুলুমের পতনে জনগণ থেমে যাবে না, বরং জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয়ী করে বিপ্লব পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিম জনসংখ্যা বৃদ্ধির অজুহাতে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান জানিয়েছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক