মাগুরার মুহাম্মদপুর স্কুল ভবনে তালা ঝুলিয়ে দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

0
0

মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। একই সঙ্গে ভবনের দরজা-জানালায় ‘লকডাউন সফল হোক’ লেখা বিভিন্ন রঙের আটটি কাগজ সাঁটানো হয়েছে। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এসব কাগজ লাগানো হয়।

শনিবার (২১ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, ঘটনার দুই দিন পরও ভবনের ফটকের তালা খোলা হয়নি এবং কাগজগুলোও সরানো হয়নি বলে জানা গেছে।

বিষয়টি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। পরে রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফটকের তালা খুলে দেয় এবং দরজা-জানালা থেকে কাগজগুলো সরিয়ে ফেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা সাংবাদিকদের জানায়, শুক্রবার (২০ নভেম্বর) ও শনিবার (২১ নভেম্বর) বিদ্যালয় বন্ধ ছিল। নাইট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে গিয়ে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা এবং দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পান তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহিদুজ্জামান সাংবাদিকদের জানায়, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল নিষিদ্ধ ছাত্রলীগের লিফলেট
– https://tinyurl.com/3ev2cb99

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার কিশোরগঞ্জের কটিয়াদী থানায় হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিলো আওয়ামী সন্ত্রাসীরা