শীতের তীব্রতা ও সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় বিপর্যস্ত গাজাবাসী, নতুন করে শহীদ আরও ৩ ফিলিস্তিনি

0
8

দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও শীতের তীব্রতায় চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। একদিকে ঘরবাড়ি হারিয়ে জরাজীর্ণ তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষ বৃষ্টি, বন্যা ও হাড়কাঁপানো শীতে মানবেতর জীবন যাপন করছেন; অন্যদিকে বিপর্যস্ত এই জনপদে থামছে না সন্ত্রাসী ইসরায়েলের বর্বরতা। এরই মধ্যে ২১ নভেম্বর, শনিবার গাজা সিটিতে খাদ্য বিতরণে নিয়োজিত একটি গাড়িতে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফলে শীতের প্রকোপ ও ইসরায়েলি আগ্রাসন—দুই সংকটে গাজাবাসীর জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।

প্রত্যক্ষদর্শী ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাড়িটি বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণের কাজে নিয়োজিত ছিল। হামলার সময় গাড়িতে খাবার ও খাদ্য বিতরণ-সংক্রান্ত কাগজপত্র ছিল। হামলার পর গাড়িটির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে শিশু ও অসহায় পরিবারগুলোর জন্য নিয়ে যাওয়া খাবার।

এদিকে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে গাজায় বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৪০ হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে। অধিকাংশ বাস্তুচ্যুত পরিবার জরাজীর্ণ তাঁবুতে বসবাস করায় বৃষ্টি ও ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে পারছেন না। অনেকের তাঁবুতে পানি ঢুকে বিছানা, কম্বল ও প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। শিশু, বৃদ্ধ, অসুস্থ ও প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ১৪ লাখ মানুষ তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। অথচ শীত মোকাবিলায় প্রয়োজনীয় তাঁবু, কম্বল ও অন্যান্য জরুরি সামগ্রীর সরবরাহ অত্যন্ত সীমিত। মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, গাজার জন্য কেনা বিপুলসংখ্যক তাঁবু ইসরায়েলি অবৈধ কর্তৃপক্ষের বাঁধার কারণে সীমান্তের বাইরে আটকে থাকায় সেগুলো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে একদিকে শীত, বৃষ্টি ও আশ্রয়হীনতার যন্ত্রণা, অন্যদিকে দখলদার ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসন—সব মিলিয়ে গাজাবাসীর জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়ায় নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাচ্ছেন না ফিলিস্তিনিরা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


তথ্যসূত্র :
1. Israeli strike on vehicle distributing food aid in Gaza kills three
– https://tinyurl.com/5ew7z8au

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব প্রয়োজন
পরবর্তী নিবন্ধএবার জেট ইঞ্জিনচালিত যুদ্ধবিমান মেরামত করে সফলভাবে উড্ডয়ন করল ইমারাতে ইসলামিয়া