
নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝানজাইল বাজার এলাকার ‘মা মনি’ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হল—কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)।
পুলিশ সাংবাদিকদের জানায়, দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, পুলিশ অভিযানে মাদক কারবারিরা আটক হলেও দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কারণে এবং পশ্চিমা আইনের ফাক-ফোকর দিয়ে কয়েকদিন পরই জেল থেকে বেরিয়ে যায় এসব অপরাধীরা। অনেক ক্ষেত্রে দেখা যায়, একই অপরাধীকে একাধিকবার গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। এবং মুক্তি পাওয়ার পর অনেকেই আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
তথ্যসূত্র:
১। দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২
– https://tinyurl.com/ytfymu2v


