সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার

0
8

সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট নগরীর রায়নগর এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বাসাটির দরজাসমূহ বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে।

পুলিশ সাংবাদিকদের জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর লাশ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দম্পতির ছেলে-মেয়েরা বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। নিহত আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত।

প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা এখনো জানাতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/ymjvbtc8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক কৃষি ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধফেনীতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে সাড়ে চার মাস পর স্বপদে পুনর্বহাল