স্বর্ণশিল্পের মানোন্নয়নে ইমারাতে ইসলামিয়ার গুরুত্বারোপ, কাবুলে বিশেষ প্রদর্শনীর আয়োজন

0
8

আফগানিস্তানের স্বর্ণ ও অলংকার শিল্পের বিকাশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ২৫ আগস্ট, মঙ্গলবার কাবুলে প্রথমবারের মতো স্বর্ণ ও অলংকার শিল্পের একটি বিশেষায়িত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশাল মজুদের অধিকারী আফগানিস্তান এখন এই খাতকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের ভিত্তি রচনা করছে।

শিল্প ও বাণিজ্যমন্ত্রী মৌলভী নুরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, স্বর্ণ ও মূল্যবান পাথরের মজুদের দিক থেকে আফগানিস্তান বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। তিনি স্বর্ণকার সমিতির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন তারা পরিশোধন প্রযুক্তি উন্নত করে আফগান স্বর্ণের গুণগত মানকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলেন, যাতে বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। মন্ত্রী আজিজি স্বর্ণ ও অলংকার শিল্পের উন্নয়নকল্পে পূর্ণ সমর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এই খাতেও আফগানিস্তানকে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে।

প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে স্থানীয় স্বর্ণ ও অলংকার উৎপাদনকারীরা তাদের সর্বশেষ সংগ্রহ উপস্থাপন করেন। স্বর্ণকার সমিতির সভাপতি আব্দুল বশির এহসানজাদেহ এই প্রদর্শনীকে শিল্পের কর্মী, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য একটি অতুলনীয় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। আয়োজকরা জানিয়েছেন, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো দেশীয় সক্ষমতা ও পণ্য প্রদর্শন করা, দেশীয় উৎপাদনকে সমৃদ্ধ করা এবং দেশের মূলধন রক্ষা করা।


তথ্যসূত্র
1. First-Ever Gold Industry Special Exhibition Opens in Afghanistan
– https://tinyurl.com/yn9a4a2s
2. Nooruddin Azizi, Minister of Industry and Commerce of the Islamic
– https://tinyurl.com/vpuyds68

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রদর্শনী – ২
পরবর্তী নিবন্ধমধ্য মালিতে জেনিমের অভিযানে ২৪ মিলিশিয়া নিহত ও ২টি সামরিক ঘাঁটি বিজয়