
ইমারাতে ইসলামিয়ার ঐতিহাসিক বিজয়ের ৫ম বার্ষিকী উপলক্ষে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহর ঘোষিত ক্ষমা ও দণ্ড হ্রাসের আদেশ বাস্তবায়নের মাধ্যমে বালখ কেন্দ্রীয় কারাগারের ১২৬ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। একই সঙ্গে আরও ২৫০ বন্দির সাজা কমানো হয়েছে। বন্দিদের প্রতি সহমর্মিতা এবং সমাজে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরিতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বালখ প্রদেশের কারা বিভাগের মহাপরিচালক মৌলভী কামালুদ্দিন জাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহর ঘোষিত আদেশ অনুযায়ী বালখ কেন্দ্রীয় কারাগারে থাকা ১২৬ বন্দিকে সম্পূর্ণ ক্ষমা করে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ২৫০ বন্দির সাজা হ্রাস করা হয়েছে।
বালখের উপ-গভর্নর আলহাজ মৌলভী নূরুলহাদি আবু ইদরিস হাফিযাহুল্লাহ এই আদেশ বাস্তবায়নকে জনগণের প্রতি নেতৃত্বের সহমর্মিতা এবং ইসলামী মূল্যবোধের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বন্দিদের সংশোধন, পুনর্বাসন এবং সমাজে সফলভাবে পুনঃএকীভূত করা ইসলামী ব্যবস্থার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর অন্যতম।
বালখের উলামা পরিষদের প্রধান মৌলভী হায়াতুল্লাহ হালিম হাফিযাহুল্লাহও এই উদ্যোগকে বন্দিদের প্রতি বড় ধরনের ক্ষমা ও অনুকম্পার প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। তিনি মুক্তিপ্রাপ্তদের নতুন সুযোগকে কাজে লাগিয়ে ইসলামী ও সামাজিক মূল্যবোধ অনুসরণ করে জীবন পুনর্গঠনের আহ্বান জানান।
তিনি একই সঙ্গে মুক্তিপ্রাপ্তদের দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
বালখ কেন্দ্রীয় কারাগারে ১২৬ বন্দির মুক্তি ও ২৫০ বন্দির সাজা হ্রাস ইমারাতে ইসলামিয়ার মানবিকতা, সংশোধন ও পুনর্বাসনকেন্দ্রিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তদের নতুনভাবে জীবন শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং তাদের সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার পথ আরও সুগম হয়েছে।
তথ্যসূত্র
1. Balkh Central Prison Releases 126 Inmates to Mark Asad 24 Anniversary
– https://tinyurl.com/2rfbm28c


