উত্তর প্রদেশের একটি স্কুলে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধানের অনুমতি বাতিল করেছে এলাহাবাদ হাইকোর্ট

0
1

ভারতে উত্তর প্রদেশের একটি বেসরকারি স্কুলে নির্ধারিত ইউনিফর্মের সাথে হিজাব পরিধানের অনুমতি বাতিল করে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এর আগে প্রয়াগরাজ জেলার আতরসুইয়ার শহরে অবস্থিত ঠাকুর পাবলিক স্কুলের এক মুসলিম ছাত্রী হিজাব পরিধানের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল।

আবেদনকারী সুকাইনা রিজভি সম্প্রতি দশম শ্রেণি থেকে একাদশ শ্রেণিতে পদার্পণ করেছে। আবেদনে বালিকাটির অভিভাবক জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তার মেয়ে মাথায় হিজাব পরেই স্কুলে পড়াশোনা করেছেন এবং হিজাব তার ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু হিন্দুত্ববাদী আদালত মুসলিম অভিভাবকের যৌক্তিক দাবি নাকচ করে দেয়। আদালত অজ্ঞতাপূর্ণভাবে রায়ে উল্লেখ করেছে, হিজাব পরা ইসলামের অপরিহার্য কোনও বিধান নয়, যা পালন না করলে ইসলামী বিশ্বাস বিপন্ন হয়ে পড়বে।

উক্ত রায় ভারতের মুসলিম বাসিন্দাদের মধ্যে প্রশাসনের প্রতি বিদ্যমান ক্ষোভ ও অনাস্থাকে আরও বাড়িয়ে তুলেছে। একই সাথে এটিকে ঘিরে ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র রাজপুত বলেছে, আদালতের উচিত স্কুলের নির্ধারিত ইউনিফর্মের নিয়মের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা।

সমাজবাদী পার্টির মুখপাত্র আশুতোষ ভার্মা প্রশ্ন উত্থাপন করেছে, ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে কেউ যদি হিজাব পরিধান করে, তা স্কুলের ইউনিফর্মের সাথে সাংঘর্ষিক কেন হবে?


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrywe8r5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবালখ কেন্দ্রীয় কারাগার থেকে ১২৬ বন্দি মুক্তি, ২৫০ জনের সাজা হ্রাস করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধজাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে ট্রান্সজেন্ডারবাদ, হিযবুত তাওহীদ ও কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম