বাংলাদেশ-আফগানিস্তান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে আফগান অর্থমন্ত্রীর বিশেষ বৈঠক

0
0

বাংলাদেশ ও আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি আলেম, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আফগানিস্তানের অর্থমন্ত্রী কারি দিন মোহাম্মদ হানিফ হাফিযাহুল্লাহ।

আফগানিস্তানে সফররত বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আফগান অর্থমন্ত্রী বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। তিনি কৃষি, খনিজ, শিল্প, জ্বালানি, দেশীয় উৎপাদন, পণ্য পরিবহন ও বাণিজ্য খাতে সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ আফগানিস্তানের কেন্দ্রীয় অর্থনৈতিক নীতির গুরুত্বপূর্ণ ভিত্তি।

কারি দিন মোহাম্মদ হানিফ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হলে মধ্য ও দীর্ঘমেয়াদে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আফগানিস্তানের দেশীয় উৎপাদন ও রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশি প্রতিনিধিদল আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে নিজেদের আগ্রহ ও প্রস্তুতির কথা জানায়। একই সঙ্গে তারা সম্ভাব্য সহযোগিতা ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

দুই পক্ষই নিজ নিজ দেশের বেসরকারি খাতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ চিহ্নিত করা এবং ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।


তথ্যসূত্র

1. Afghanistan, Bangladesh Discuss Expansion of Economic, Trade Relations
– https://tinyurl.com/4eyzn9wr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে রাশিয়ান ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম-এর সুপরিকল্পিত অ্যামবুশ: নিহতের সংখ্যা ১৩ ছাড়িয়েছে