গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শিশুসহ দুই জন শহীদ

0
1

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার এ হামলায় আরও ১০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে আট বছর বয়সী আমাল ইয়াসের ওমরসহ দুইজন শহীদ হন এবং ১০ জনের বেশি আহত হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ইসরায়েলি হামলায় শহীদ তিন ফিলিস্তিনির মরদেহ এবং আহত ২৭ জনকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে চিকিৎসাসূত্র।

চিকিৎসাসূত্রের বরাতে ওয়াফা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় সন্ত্রাসী ইসরায়েলের চলমান গণহত্যায় এ পর্যন্ত শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৮৯ জনে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৯৮ জন।


তথ্যসূত্র

1. Two Palestinians, including child, killed in Israeli strike on displaced people’s tents in Khan Younis
– https://tinyurl.com/mw2azjpu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদ্বিপক্ষীয় অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিন দিনব্যাপী আফগানিস্তান-উজবেকিস্তান যৌথ শিল্প প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধনারী নীতির পশ্চিমা মানদন্ড প্রত্যাখ্যান, ইসলামি মূল্যবোধ ও আফগান ঐতিহ্যের ভিত্তিতে ইমারাতে ইসলামিয়ার নারী নীতি দেখার আহ্বান আমীর খান মুত্তাকী হাফিযাহুল্লাহ’র