গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল আওয়ামী সন্ত্রাসীরা

0
1

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে মুজিব ও খুনি হাসিনার ছবি টাঙিয়ে দিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যমে জানানো হয়, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের উপরের অংশে মুজিব ও খুনি হাসিনার ছবি টাঙিয়ে দেয় তারা। এরপর বিদ্যালয়ের মাঠে কিছু সময় স্লোগান দিয়ে সেখান থেকে চলে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার গণমাধ্যমকে জানায়, ‘আমি ছুটিতে থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। দুপুরে জানতে পারি, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ আরও ১৫-২০ জন বিদ্যালয়ে গিয়ে কক্ষে মুজিব ও হাসিনার ছবি টাঙিয়েছে। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

এদিকে, সন্ত্রাসীরা স্কুল থেকে চলে যাবার পর মুজিব ও হাসিনার ছবি সরানো হয়েছে কি না, সে বিষয়ে গণমাধ্যমগুলোতে সুনির্দিষ্ট কোন তথ্য জানানো হয়নি।


তথ্যসূত্র:
১। টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ
– https://tinyurl.com/5yz45ssz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত, শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ সন্ত্রাসীদের
পরবর্তী নিবন্ধপিরোজপুরের নাজিরপুরে বিএনপি-জামায়াতের পাঁচ প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা