নিউ কাবুল সিটির প্রথম ধাপের বৃহৎ পরিকল্পনা অনুমোদন, নির্মিত হবে ১০ হাজারের বেশি আবাসিক প্লট

0
0

আফগানিস্তানের রাজধানী কাবুলের সুশৃঙ্খল সম্প্রসারণে নিউ কাবুল সিটি প্রকল্পের প্রথম ধাপের বিস্তারিত পরিকল্পনা অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া। আফগানিস্তানের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত বৃহৎ এ পরিকল্পনা অনুযায়ী ৭ হাজার ২০০ জেরিব(৩ হাজার ৫৫৮ একর) এলাকায় ১০ হাজারের বেশি আবাসিক প্লট, প্রায় ৯০০টি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং ২০০টির বেশি শিল্প স্থাপনা নির্মাণ করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ২.১ নম্বর অংশের এ পরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে। পরিকল্পনায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প স্থাপনার পাশাপাশি নাগরিকদের প্রয়োজনীয় বিভিন্ন সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এলাকায় ৬০টি মসজিদ, ২৫টি বিদ্যালয় এবং ৩০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। পাশাপাশি পার্ক, খেলাধুলা ও বিনোদনের জন্য নির্ধারিত স্থান এবং সবুজায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিউ কাবুল সিটি আফগানিস্তানের একটি বৃহৎ নগর উন্নয়ন প্রকল্প। রাজধানী কাবুলের পরিকল্পিত সম্প্রসারণের পাশাপাশি আবাসিক, বাণিজ্যিক ও শিল্পাঞ্চলের জন্য পৃথক এলাকা গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

অনুমোদিত পরিকল্পনা বাস্তবায়িত হলে নিউ কাবুল সিটিতে আবাসন, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও নাগরিক সেবার জন্য সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে। এর মাধ্যমে রাজধানীর সম্প্রসারণকে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

তথ্যসূত্র


1. New Kabul City Phase One Plan Approved
– https://tinyurl.com/2kth8x69

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা: হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির