দক্ষিণ লেবাননে সামরিক যান উল্টে দখলদার ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত, আহত তিন

0
7

দক্ষিণ লেবাননে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান উল্টে এক সেনা কর্মকর্তা নিহত এবং আরও তিনজন সেনা আহত হয়েছে। ৮ অক্টোবর, বৃহস্পতিবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনী এ তথ্য স্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন এলিয়াভ হাইম জাপালামুস। তার বয়স ছিল ২১ বছর। সে ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য ছিল। সামরিক যানটি দক্ষিণ লেবাননের লিতানি এলাকায় উল্টে যায়। আহত তিন সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে ৪ হাজার ৩৮০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৪১০ জনেরও বেশি আহত হয়েছেন।


তথ্যসূত্র

1. IDF officer killed in southern Lebanon, three others injured during operation

– https://tinyurl.com/nh2dndwy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি চুক্ত লঙ্ঘন করে আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় নারীসহ পাঁচ ফিলিস্তিনি শহীদ