
ভারতে উত্তর প্রদেশের সীতাপুর জেলার তাম্বৌরে অবস্থিত জিয়াউল উলুম মসজিদ অপসারণের জন্য মসজিদ কর্তৃপক্ষকে সাত দিনের নোটিশ দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে মসজিদটি অপসারণ করা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর বুধবার লাহারপুর তহসিলের রাজস্ব দপ্তরের ইন্সপেক্টর সুন্দরলাল রাস্তোগি এই নোটিশ পাঠিয়েছে। প্রশাসনের দাবি, সরকারি ও গ্রামসভার জমিতে অবৈধভাবে দোকানপাট এবং মসজিদ নির্মাণ করা হয়েছে।
নির্ধারিত সাত দিনের মধ্যে কথিত অবৈধ দখল অর্থাৎ মসজিদটি অপসারণ না করলে প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে হুমকি দিয়েছে। নোটিশটি মসজিদের মুতাওয়াল্লি মাওলানা শহিদ আলি এর কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধ নতুন নয়। চলতি বছরে মাওলানা শহিদ আলি ও ওয়াক্ফ মাদ্রাসা জিয়াউল উলুম প্রশাসনের দাবির বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন, তারা জমিটি পুনরুদ্ধারের জন্য এলাহাবাদ হাইকোর্টে অভিযোগ করেছিলেন। তাই উক্ত জমি নিয়ে মামলা আদালতে এখনও বিচারাধীন রয়েছে।
কিন্তু জমি সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন থাকার মধ্যেই নতুন করে সাত দিনের নোটিশ জারি করেছে রাজস্ব দপ্তর।
পর্যবেক্ষকদের একাংশের দাবি, মুসলমানদের মসজিদ-মাদ্রাসার মতো ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করতে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন নিজেদের মনগড়া আইন তৈরি করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের তৈরিকৃত আইনি প্রক্রিয়াও যথাযথ অনুসরণ না করেই বলপূর্বক বুলডোজার অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভিডিও লিংক: https://twitter.com/i/status/2108041475401609656
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ryfjxfy9


