নোয়াখালীতে ড্রেনের পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু

0
3

নোয়াখালীর বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে ফেলে রাখা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালকা কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, উপজেলার চৌমুহনী কলেজ রোডের মহেশগঞ্জ বাজারের বস্তাগলি এলাকায় সমীর সুরের বাসার পেছনে ড্রেনের পাশে মাটিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। শিশুটির কান্নার শব্দ শুনে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা শিশুটিকে নিরাপদে কোলে তুলে নেন এবং চৌমুহনী পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ শিশুটিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম গণমাধ্যমকে জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স মাত্র একদিন। কে বা কারা তাকে সেখানে ফেলে গেছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাজিব উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


তথ্যসূত্র:
১। নালার পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু
– https://tinyurl.com/4hm2cbdb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, অক্টোবর ২০২৬ ||
পরবর্তী নিবন্ধ‘আমরা মুসলমান, আমাদের কথা কে শুনবে?’ মধ্যপ্রদেশে পথ নিয়ে বিরোধকে ঘিরে মুসলিম নারীদের ওপর হামলার অভিযোগ