মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অপরাধে আফগানিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ করল ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়

0
0

প্রপাগান্ডা ও মিথ্যা প্রচারণার মাধ্যমে বারবার নিয়ম ভঙ্গের কারণে সারা দেশে বিবিসির এফএম রেডিও সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মিডিয়া মনিটরিং বিভাগের প্রধান সফিউল্লাহ রাইদ হাফিযাহুল্লাহ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বিবিসি ‘বারবার নীতি লঙ্ঘন’ করেছে—তাই এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইমারাতে ইসলামিয়া। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানানো হয়নি। বিবিসিও তাদের সম্প্রচার বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তারা ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে।

ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর থেকে বিবিসি ধারাবাহিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও অপতথ্য ছড়িয়ে আসছে। ২০২২ সালে দুই মার্কিন সংবাদমাধ্যম নিষিদ্ধ হওয়ার পর বিবিসিই ছিল আফগানিস্তানে সম্প্রচারকারী একমাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এই সুবিধা ব্যবহার করে তারা নিয়মিতভাবে আফগানিস্তানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। আফগানিস্তানের সংস্কৃতি, ইসলামি মূল্যবোধ ও শরিয়াভিত্তিক শাসনব্যবস্থাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। এই প্রপাগান্ডার ফলেই ইমারাতে ইসলামিয়া কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।


তথ্যসূত্র

1. Afghanistan’s Ministry of Information and Culture says BBC radio broadcasts across the country
– tinyurl.com/mu6z7wuj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কান্দাহারে প্রথমবারের মতো শিল্পকারখানার যন্ত্রাংশ তৈরির কারখানা চালু; কমবে বিদেশ থেকে আমদানিনির্ভরতা