রমনায় অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

0
0

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গণমাধ্যম সূত্র জানায়, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর ভবনের নিচতলায় সিঁড়ির পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিল। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

রমনা থানার ওসি ইয়াসিন মিয়া সাংবাদিকদের জানায়, ধারণা করা হচ্ছে তিনি ওই ভবনের সিঁড়ি ও লিফটের পাশের একটি ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গেছেন। এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বলা যাবে।


তথ্যসূত্র:
১। অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ
– https://tinyurl.com/2cjynzub

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব’: রুহুল কবির রিজভী