সিলেট সীমান্ত থেকে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

0
6

সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী ভারতের আকুয়া এলাকার জঙ্গল থেকে খালেদ আহমদ (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে আনা হয়। নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খালেদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারির সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সঙ্গে চোরাকারবারিদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে অস্ত্রধারী খাসিয়ারা তাদের ধাওয়া করলে খালেদ আহমদ নিখোঁজ হয়।

পরে ফিরে আসা চোরাকারবারিরা খালেদের পরিবারকে জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে এবং তার লাশ দনা সীমান্তের ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজ নিয়ে ভারতের আকুয়া এলাকার জঙ্গলে তার লাশ পড়ে থাকার খবর পান।

তবে খালেদ বিএসএফের গুলিতে, নাকি আকুয়া এলাকার খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের ধারণা, অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার বিকেলে খালেদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানায়, খালেদ আহমদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। সিলেট সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
– https://tinyurl.com/4f7vpx4z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাব ও হাওয়াদলে গোত্রের মধ্যকার চুক্তি নিয়ে পশ্চিমা মিডিয়ায় উদ্বেগ: মুখ থুবড়ে পড়ছে মোগাদিশু প্রশাসন
পরবর্তী নিবন্ধখনিজ সম্পদ, শিল্প ও বাণিজ্যের আয় বাড়িয়ে দেশ থেকে সব ধরনের কর তুলে নেওয়ার ঘোষণা ইমারাতে ইসলামিয়ার