রাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ কলেজ শিক্ষক ও প্রাইমারি শিক্ষিকা আটক

0
1

রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. আল আমিন ও তার স্ত্রীকে ২ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মো. আল আমিন (৪৩) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার স্ত্রীও (৩৮) একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান গণমাধ্যমকে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের কাছে খবর ছিল বিপুলসংখ্যক ইয়াবা পাচার হবে। এ কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেওয়া হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে চলে যায়। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার মোটরসাইকেল থেকে দুই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তি রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার স্ত্রীও একটি প্রাইমারি স্কুলের শিক্ষিক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। রাজশাহীতে ২ হাজার ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
– https://tinyurl.com/394t5dft

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে রিসোর্টে আগুন লেগে ৭ জন নিহত, আরও নিখোঁজের আশঙ্কা
পরবর্তী নিবন্ধরংপুরে ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে দুই পুলিশ সদস্য আটক