কক্সবাজারে রিসোর্টে আগুন লেগে ৭ জন নিহত, আরও নিখোঁজের আশঙ্কা

0
3

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে।

জানা যায়, শনিবার ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


তথ্যসূত্র:
১। কক্সবাজারে রিসোর্টে আগুন, ৭ জন নিহত
– https://tinyurl.com/bdhn8xsw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখনিজ সম্পদ, শিল্প ও বাণিজ্যের আয় বাড়িয়ে দেশ থেকে সব ধরনের কর তুলে নেওয়ার ঘোষণা ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধরাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ কলেজ শিক্ষক ও প্রাইমারি শিক্ষিকা আটক