রংপুরে ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে দুই পুলিশ সদস্য আটক

0
2

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হল—সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা মিথুল ইসলাম।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় অবস্থিত ‘স্কাই ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে তল্লাশি চালিয়ে খাটের নিচে থাকা সিগারেটের প্যাকেটে লুকানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, ৪টি গ্যাস লাইট ও ২টি ফয়েল পেপার উদ্ধার করা হয়। উক্ত কক্ষ থেকেই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে আটক করে পরে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। ঘটনার পরপরই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে মামলা দায়ের করে।

পুলিশ সাংবাদিকদের জানায়, আসামিদের মধ্যে ওমর আলী ইতিপূর্বে মাদকসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে চাকরি থেকে বরখাস্ত রয়েছে। অন্যদিকে অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। আদালতের নির্দেশে তাদের দুজনকেই বর্তমানে কারাগারে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
– https://tinyurl.com/3xyk2kyh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে ২ হাজার পিস ইয়াবাসহ কলেজ শিক্ষক ও প্রাইমারি শিক্ষিকা আটক
পরবর্তী নিবন্ধ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব’: রুহুল কবির রিজভী