‘দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব’: রুহুল কবির রিজভী

0
2

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৭ অক্টোবর) সকালে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেছে সে।

এ সময় রুহুল কবির রিজভী বলেছে, ‘অগ্নি যেমন সকল অশূচিকে নাশ করে, তেমনই আগুন আমাদের আত্মাকেও পরিশুদ্ধ করে। এজন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’

এ সময় সে বলেছে, ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের একার উৎসব নয়, এটা আমাদেরও উৎসব।’

বিএনপির এ নেতা আরও জানায়, ‘পূজা উপলক্ষে হিন্দুদের সঙ্গে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সরকার অর্থ বরাদ্দ, চাল বরাদ্দসহ হিন্দুদের জন্য সব সুবিধা বাড়িয়েছে। সব মন্দিরের সবসময়ের খোঁজ রাখছে সরকার।


তথ্যসূত্র:
১। দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রুহুল কবির রিজভী
– https://tinyurl.com/fr6j5259

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরে ইয়াবাসহ আবাসিক হোটেল থেকে দুই পুলিশ সদস্য আটক
পরবর্তী নিবন্ধরমনায় অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু