কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হারানো মালামাল খুঁজতে অনলাইন ব্যবস্থা চালু করছে ইমারাতে ইসলামিয়া

0
13

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের হারানো মালামাল খুঁজে পেতে অনলাইন ব্যবস্থা চালু করেছে ইমারাতে ইসলামিয়ার পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। নতুন এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরে হারিয়ে যাওয়া জিনিসপত্রের তথ্য অনলাইনে জমা দিয়ে তা ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দরে কোনো যাত্রীর মালামাল হারিয়ে গেলে নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে হারানোর বিষয়ে জানানো যাবে। আবেদনপত্রে যাত্রীর নাম, যোগাযোগের তথ্য এবং হারিয়ে যাওয়া মালামালের বিবরণ দিতে হবে।

নতুন এ উদ্যোগের ফলে হারানো মালামাল সম্পর্কে তথ্য জানানো এবং তা উদ্ধারের প্রক্রিয়া আরও সহজ হবে। পাশাপাশি যাত্রীদের বিমানবন্দরকেন্দ্রিক সেবা গ্রহণেও সুবিধা তৈরি হবে।


তথ্যসূত্র

1. Afghanistan’s Ministry of Transport and Civil Aviation has launched an online system
– https://tinyurl.com/v63euhmm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকার সাহেল অঞ্চলে এক মাসে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৬৯ অভিযান: নিহত দুই শতাধিক জান্তা ও রুশ সৈন্য
পরবর্তী নিবন্ধআসামে টানা দুই দিনের বুলডোজার অভিযানে আরও অন্তত ১১০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ