
খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর সাপ্লাই কনভয়, সেনা সদস্যদের বহনকারী ট্রাক ও চৌকি লক্ষ্য করে ৪টি পৃথক হামলা চালিয়েছেন ইত্তিহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা।
প্রতিরোধ বাহিনীর প্রচারমাধ্য ‘সাদায়ে হক মিডিয়া’ কর্তৃক প্রকাশিত দুটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর শুক্রবার, উত্তর ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম সীমান্তে অবস্থিত একটি সেনা চৌকিতে স্নাইপার হামলা চালিয়েছেন আইএমপি সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা। পরে উক্ত চৌকির সাহায্যের জন্য আসা শত্রু বাহিনীর একটি সাপ্লাই কনভয়কে লক্ষ্য করে অ্যামবুশ হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। এতে শত্রুপক্ষের বহু সংখ্যক সৈন্য হতাহতের শিকার হয় এবং ব্যাপক বস্তুগত ক্ষতি হয়। একই সময়ে নিকটবর্তী শত্রু বাহিনীর কোরান্দা নামক চৌকির জন্য পানি বহনকারী ট্যাঙ্কারকেও টার্গেট করেন প্রতিরোধ যোদ্ধারা।
এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানের শাকতোই এলাকায় শত্রু সেনাবাহিনীর একটি কনভয়ে প্রি-প্ল্যান্টেড মাইন বিস্ফোরণ ঘটান প্রতিরোধ যোদ্ধারা। এই বিস্ফোরণের আঘাতে শত্রু সেনা সদস্যদের বহনকারী একটি ট্রাক সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং তাতে থাকা সকল আরোহী সৈন্য হতাহতের শিকার হয়।
তথ্যসূত্র:
– https://x.com/IMPmedia7/status/2111000224701321476
– https://x.com/IMPmedia7/status/2111361055263723854


