প্রথমবারের মতো আফগানিস্তান-ইরানের মধ্যে দিন-রাত ২৪ ঘণ্টা পণ্যবাহী যান চলাচল শুরু, দ্বিগুণ হলো পরিবহন সক্ষমতা

0
2

আফগানিস্তানের নিমরুজ প্রদেশের ওয়ারেশমো সীমান্তবন্দর এবং ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের মিলাক সীমান্তবন্দরের মধ্যে প্রথমবারের মতো পচনশীল নয়- এমন পণ্যবাহী ট্রাকের ২৪ ঘণ্টা চলাচল শুরু হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ হওয়ার পাশাপাশি সীমান্তপথে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক কার্যক্রম সহজ করা, পণ্য পরিবহনের গতি বাড়ানো এবং চালক ও ব্যবসায়ীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় সীমান্ত পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণ এবং চালক ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত রয়েছেন।

২৪ ঘণ্টা কার্যক্রম চালুর ফলে সীমান্তবন্দরটি দিয়ে আমদানি-রপ্তানির পণ্য পরিবহনকারী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে প্রতিদিন এ পথে প্রায় ৪০০টি যানবাহন চলাচল করলেও বর্তমানে তা বেড়ে প্রায় ৮০০টিতে পৌঁছেছে।

নতুন এই ব্যবস্থা আফগানিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ জোরদার, পণ্য পরিবহনে সময় সাশ্রয় এবং সীমান্তবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ীদের জন্য বাণিজ্য পরিচালনা আরও গতিশীল ও সুবিধাজনক হওয়ার পথ প্রসারিত হবে।


তথ্যসূত্র :

1. 4-Hour Transit of Vehicles Begins via Nimruz’s Wreshmo Border Crossing

– https://tinyurl.com/3v8kp8tj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটঙ্গী মাদরাসার ঘটনা নিয়ে বিতর্ককে ঘিরে রাসূল (ﷺ)-কে জঘন্য ভাষায় কটূক্তি অনলাইন শিক্ষকের, তীব্র ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়