মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের ধারাবাহিক অপারেশন: অন্তত ৮৪ শত্রু সৈন্য হতাহত

0
5

সোমালিয়ায় গত ২৪ থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত, দেশটির ২টি অঞ্চলে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে অন্তত ৫টি পৃথক সামরিক অপারেশন চালিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা।

আঞ্চলিক সংবাদ সংস্থা শাহাদাহ নিউজ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬শে অক্টোবর সোমবার, দক্ষিণ সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যে অবস্থিত মোগাদিশু বাহিনীর বালিদোগলে এয়ারবেসের নিকট একটি সফল অভিযান চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। এই অভিযানটি এয়ারবেসের উপকন্ঠে মোগাদিশু বাহিনীর একটি সামরিক বহরের উপর বিস্ফোরণ ও অতর্কিত আক্রমণের মাধ্যমে চালানো হয়েছে। এতে মার্কিন-প্রশিক্ষিত সোমালি স্পেশাল ফোর্স এবং তাদের সহযোগী মিলিশিয়া গোষ্ঠীর অন্তত ২৩ সেনা সদস্য নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন সামরিক কর্মকর্তাও রয়েছে। এছাড়াও অভিযানে আরও ৩০ এরও বেশি সৈন্য আহত এবং ৫টি বিভিন্ন সামরিক যানবাহন ধ্বংস হয়েছে।

একই এলাকায় গত ২৪শে অক্টোবর আরও ২টি আক্রমণ চালান হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। মোগাদিশু বাহিনীর ২টি কনভয়ের উপর প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত এক অভিযানে ১২ এর বেশি সৈন্য নিহত এবং অন্য অভিযানে আরও ১০ এরও বিশেষ বাহিনীর সদস্য ও মিলিশিয়া সদস্য হতাহতের শিকার হয়েছে। এতে মোগাদিশু বাহিনীর ৫টি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে।

এদিন রাজধানী মোগাদিশু উপকণ্ঠে আরবিস্কা এলাকা ও ওয়াদাজির জেলার নাস্তিহো মহল্লায় ২টি পৃথক অভিযান চালান হারাকাতুশ শাবাব যোদ্ধারা। এতে মোগাদিশু বাহিনীর ৬ সেনা সদস্য নিহত এবং আরও ৩ সেনা সদস্য আহত হয়েছে। সেই সাথে একটি সামরিক গাড়ি অকেজো হয়ে গেছে।

উল্লেখ্য, লোয়ার শাবেলে অঞ্চল বিশেষ করে বালিদোগলে এয়ারবেস, যেখানে মার্কিন ও সোমালি বিশেষ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত কয়েক দিন ধরেই এই এয়ারবেসের আশপাশে ভারী আক্রমণ চালাচ্ছেন আশ-শাবাব যোদ্ধারা।


তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1102064
– https://chirpwire.net/thread/1101927
– https://chirpwire.net/thread/1101929
– https://chirpwire.net/thread/1101953
– https://chirpwire.net/thread/1102002

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিলাম’ বলায় নারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধকুমিল্লায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে যুবক আটক