ইমারাতে ইসলামিয়ার আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) জয়েন্ট কমব্যাট ট্রেনিং কমান্ড থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ১১৩ জন সেনা সদস্য

0
0

ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ইউনিট ও ফিল্ড ব্যাটালিয়নের ১১৩ জন সদস্য ‘আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) জয়েন্ট কমব্যাট ট্রেনিং কমান্ড’-এ তিন মাসব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ইউনিট ও বিভিন্ন আঞ্চলিক কোরের এসব সদস্যের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণকেন্দ্রের কমান্ডার হাজি মৌলভী নাসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ এবং সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে কর্মকর্তারা প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে ইসলামী ব্যবস্থা সুদৃঢ় করা, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

নবপ্রশিক্ষিত সদস্যরাও দেশের সীমান্ত ও ইসলামী ব্যবস্থা রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার করেন। পরে তাঁদের হাতে প্রশিক্ষণ সমাপনী সনদ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই প্রশিক্ষণ কার্যক্রমগুলোর মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তাঁদের প্রস্তুতি আরও সুদৃঢ় করার উদ্যোগ অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র :
1. 113 Personnel Affiliated with the Ministry of Defense Graduate
– https://tinyurl.com/5n7ntxp3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে যুবক আটক