সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন নিহত

0
11

প্রতিবেশী মুসলিমপ্রধান রাষ্ট্র সিরিয়ার ভূখণ্ডে জর্ডানের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। ২৬ অক্টোবর সোমবারের এ হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। জর্ডান সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করলেও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় সিরিয়ার সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির কারাক অঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের সিরিয়ায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে বিমান হামলা চালানো হয়েছে। জর্ডানের দাবি, হামলায় ওই গোষ্ঠীগুলোর সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। তবে এ হামলায় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিসহ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। দারা প্রদেশের আল-তাই গ্রামের একটি তাঁবুতে হামলায় ওই পরিবারের এক পুরুষ, এক নারী ও তিন শিশু প্রাণ হারান।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জর্ডানের কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। দামেস্কের বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অভিযান পরিচালনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় থাকা জরুরি। হামলার পর সিরিয়া-জর্ডান সীমান্তের নাসিব স্থলবন্দরও বন্ধ করে দেওয়া হয়।

নিজ ভূখণ্ডে হামলা চালিয়ে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। জর্ডান যদি কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তবে সংশ্লিষ্ট প্রমাণ প্রকাশ, সিরিয়ার সঙ্গে সমন্বয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করাই ছিল উচিত পথ। প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং নিরীহ মানুষের জীবন রক্ষার অঙ্গীকারই এ ধরনের রক্তপাত বন্ধ করে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।


তথ্যসূত্র :

1. Jordan strikes Syria after church attack, killing at least seven people
– https://tinyurl.com/264urzmu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনা চৌকিতে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা: অন্তত ৪ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালির সেগু রাজ্যে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত আক্রমণে অন্তত ৪ জান্তা সদস্য নিহত