গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শিশুসহ শহীদ ৮

0
1

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। দীর্ঘ ৩ বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো প্রতিদিনই নতুন করে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। সর্বশেষ ০১ নভেম্বর, রবিবার গাজার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলা ও গুলিবর্ষণে এক শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্যও রয়েছেন।

এসব হামলায় নারী ও শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তিন বছর ধরে চলা বর্বর ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা যুদ্ধবিরতির মধ্যেও গাজাবাসীর জীবনকে বিপর্যস্ত করে রেখেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। খান ইউনিসের নাসের হাসপাতালের এক চিকিৎসা সূত্র আনাদোলুকে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, শিশুদের বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় হামলাটি চালানো হয়। এতে আশপাশের শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহীদ পাঁচজনই পুলিশ সদস্য। তারা নিয়মিত দায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৭৫ জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন।

এদিকে গাজা নগরীর আল-থাওরা সড়কে পৃথক বিমান হামলায় এক বাবা ও তার চার বছর বয়সী ছেলেসহ তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র জানায়, এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ওই শহীদ ব্যক্তির স্ত্রী ও সন্তানও রয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, সড়কে জড়ো হওয়া বেসামরিক মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলাটি চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৫৮০ ফিলিস্তিনি শহীদ এবং ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট মোট সংখ্যা কমপক্ষে ৭৪ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এ ছাড়া ভূখণ্ডটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

যুদ্ধবিরতির পরও একের পর এক হামলায় গাজায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। শিশু, নারী, পুলিশ সদস্য ও সাধারণ মানুষ- কেউই ইসরায়েলি হামলার ঝুঁকি থেকে মুক্ত নন। তিন বছর ধরে চলা এই আগ্রাসন গাজার মানুষের জীবনকে ক্রমেই আরও বিপর্যস্ত করে তুলছে।


তথ্যসূত্র :

1. t least 8 Palestinians killed in new Israeli violations of Gaza ceasefire
– https://tinyurl.com/bd8bk5hx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের টার্গেট কিলিং অপারেশনে সিটিডি কর্মকর্তা নিহত