
ভারতের মধ্য প্রদেশের চিত্রকূট জেলায় একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হিন্দুত্ববাদী বিজেপি নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে প্রায় ১৯৯ কেজি জেলাটিন স্টিক, ১০০টি ফিউজ, লাল তারের সাতটি বান্ডিল এবং প্রায় ২.৯৪৫ কেজি পাউডার।
এ ঘটনায় আটক হরি গোপাল মিশ্র ওরফে বাবলু মিশ্র উগ্র হিন্দুত্ববাদী বিজেপির সাথে সংশ্লিষ্ট। প্রতিবেদন অনুযায়ী, সে বিজেপির সমর্থনে জেলা পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন করেছিল।
গত ৩ নভেম্বর চিত্রকূট জেলার মারকুন্ডি থানার পুলিশ কিহুনিয়া গ্রামের কাছে বিস্ফোরকগুলো উদ্ধার করে।
পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজন হলেন হরি গোপাল মিশ্র ওরফে বাবলু মিশ্র এবং পাপ্পু তিওয়ারি। তারা দুজনই চিত্রকূটের রায়পুরা থানার অধীন ভৌরি গ্রামের বাসিন্দা।
গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ আটটি জেলাটিন স্টিক উদ্ধার করে। এগুলোর মোট ওজন প্রায় ১৯৯ কেজি। এ ছাড়া ১০০টি লাল রঙের ফিউজ, লাল তারের সাতটি বান্ডিল এবং তিন প্যাকেট পাউডার উদ্ধার করা হয়। পাউডারগুলোর মোট ওজন প্রায় ২.৯৪৫ কেজি। গাড়িতে থাকা ব্যক্তিরা বিস্ফোরক পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে পারে নি।
গ্রেপ্তার ব্যক্তির বিজেপি-সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা
গ্রেপ্তার হওয়া হরি গোপাল মিশ্রের রাজনৈতিক পরিচয় আলোচনায় এসেছে। তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসায় বিস্ফোরক পরিবহনের ঘটনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এটি ব্যক্তিগত কোনো অপরাধ ছিল, নাকি এর সঙ্গে বড় কোনো সরবরাহ চক্র জড়িত, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে এ ঘটনায় বিজেপির অন্য কোনো নেতা বা দলীয় সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
এ ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের ৪ ও ৫ ধারায় মামলা করেছে পুলিশ। বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত বোলেরো গাড়িটিও জব্দ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/35xfz2tn


