
আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন, সম্প্রতি কেনিয়ার দুটি রাজ্যে দেশটির সেনাবাহিনীর তিনটি ঘাঁটিতে অভিযান চালিয়েছেন।
আঞ্চলিক সংবাদ মাধ্যম শাহাদাহ নিউজ এজেন্সি কর্তৃক গত ২০শে নভেম্বর শুক্রবার ও ২১শে নভেম্বর শনিবার প্রকাশিত দুটি আলাদা বিবৃতিতে এই অভিযানগুলোর তথ্য নিশ্চিত করেছে হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এই অভিযানগুলোতে কেনিয়ান বাহিনীতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সূত্রমতে, প্রথম অভিযানটি চালানো হয় গত ২০শে নভেম্বর, যা মান্দিরা রাজ্যের রামো এলাকায় কেনিয়া সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। আশ-শাবাব যোদ্ধাদের এই অভিযানে কেনিয়ান বাহিনী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে এই অভিযানে হতাহতের নির্দিষ্ট সংখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
দ্বিতীয় অভিযানটি চালানো হয় গত ২১শে নভেম্বর, যা কেনিয়ার গারিসা রাজ্যের ইজারা এলাকায় কেনিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটির প্রবেশপথে চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে কমপক্ষে ১ কেনিয়ান সেনা নিহত হয়েছে।
তৃতীয় অভিযানটি একই রাজ্যের ফাফি উপজেলায় কেনিয়া সেনাবাহিনীর আরেকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানেও কেনিয়ান বাহিনীতে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য যে, মান্দিরা ও গারিসা- এই দুটি রাজ্যই কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে, সোমালিয়া সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কেনিয়ান সেনাবাহিনী ও প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের মধ্যে লড়াই চলছে। হারাকাতুশ শাবাব যোদ্ধারা সীমান্ত এলাকাগুলোতে নিয়ন্ত্রণ প্রসারিত করার পাশাপাশি একই সময়ে একাধিক ফ্রন্টে কেনিয়ান বাহিনীর উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1106251
– https://chirpwire.net/thread/1106197


