বিহারের সিওয়ান জেলা হতে নিখোঁজের পর দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

0
0

ভারতে বিহারের সিওয়ান জেলা থেকে নিখোঁজ হওয়ার পর দুই মাদ্রাসাছাত্রের মরদেহ ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। তাদের একজনের মরদেহ সিওয়ানে এবং অন্যজনের মরদেহ পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, একটি জমি থেকে আখ তোলার অভিযোগকে কেন্দ্র করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ জেলার থাওয়ে থানার অন্তর্গত একটি এলাকা থেকে আশরাফ আলীর মরদেহ উদ্ধার করা হয়। বাংরা ও হারপুর গ্রামের মধ্যবর্তী একটি ইটভাটার কাছের জলাভূমিতে তার মরদেহ পাওয়া যায়।

এর আগে বুধবার সিওয়ানের বাংরা পাণ্ডে টোলিতে একটি পুকুরের কাছের জলাভূমি থেকে মোহাম্মদ জায়েদ আলীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়। দুই ছাত্রের মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের পরিবার হত্যার অভিযোগ তুলেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর সিওয়ানের একটি মাদ্রাসার অনুদান সংগ্রহের জন্য পাঁচ শিক্ষার্থী অটোরিকশায় গোপালগঞ্জে যায়। বাংরা গ্রামের কাছে তাদের গাড়িটি বিকল হয়ে পড়ে। এরপর চার শিক্ষার্থী পাশের একটি কৃষিজমিতে আখ তুলতে যায়।

অভিযোগ রয়েছে, জমির মালিক তাদের আখ তুলতে দেখে ফেলেন। ওই ঘটনার পর মোহাম্মদ জায়েদ আলী ও আশরাফ আলী নিখোঁজ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় অপহরণ মামলা করা হয়। উদ্ধারকৃত মরদেহ দুটি নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ভারতে মুসলিমবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের শাসনামলে মুসলমানদের জান-মালের নিরাপত্তাজনিত উদ্বেগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/482fhnra

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভ্রমণ ভিসায় এসে বিয়ের নামে প্রতারণা, চীনা নাগরিকের ফাঁদে ১৫ বাংলাদেশি নারী
পরবর্তী নিবন্ধমালিতে জান্তা-রুশ সামরিক অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৫ অভিযান: সামরিক ঘাঁটি বিজয়