ফরিদপুর থানা-পুলিশের ব্যারাক লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটাল আওয়ামী সন্ত্রাসীরা

0
0

ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তবে ককটেলটি ব্যারাক পর্যন্ত না পৌঁছে ব্যারাকসংলগ্ন পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে আওয়ামী দুষ্কৃতকারীরা ককটেলটি নিক্ষেপ করে। তবে সেটি পার্শ্ববর্তী ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

এদিকে এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান সাংবাদিকদের জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে!


তথ্যসূত্র:
১। ফরিদপুর থানা-পুলিশের ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
– https://tinyurl.com/yfnhbn92

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের কবজি বিচ্ছিন্ন, আহত ২০
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে পালালো আওয়ামী সন্ত্রাসীরা