চাঁদাবাজির টাকা পুলিশ কিভাবে আদায় ও ভাগবাটোয়ারা করে তা নিয়ে বিস্ফোরক তথ্য জানালো চট্টগ্রামের বিএনপি নেতা

0
3

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় চাঁদাবাজির অর্থ কীভাবে আদায় হয় এবং কারা সেই অর্থের ভাগ পায়, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। তার দাবি, থানা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে চাঁদাবাজির অর্থ ভাগবাটোয়ারা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা গেছে।

নাজিমুর রহমানের বক্তব্য অনুযায়ী, চট্টগ্রামের কোনো থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদানের পরপরই চাঁদাবাজির উৎসগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়। থানার ওসি কিংবা উপপরিদর্শক (এসআই) বদলি হলেও প্রতিটি থানায় ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত ব্যক্তির পরিবর্তন হয় না। কারণ, এটি কোনো চাকরি নয়।

নতুন ওসি যোগ দিয়েই প্রথমে ওই ক্যাশিয়ারকে ডেকে কোন খাত থেকে কত টাকা চাঁদা আসে, তার খোঁজ নেয়। বিএনপি নেতা আরও জানায়, নতুন ওসি তার বিশ্বস্ত সেকেন্ড অফিসারকে পুরো থানা এলাকায় পাঠিয়ে চাঁদার উৎসগুলোর তালিকা তৈরি করায়। ওই তালিকায় বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, ফুটপাত, হকার মার্কেট, ট্রাকস্ট্যান্ড, বালুমহাল, জুয়ার আসর ও ইয়াবা ব্যবসা থেকে আয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। সেকেন্ড অফিসারের তৈরি করা তালিকা ওসির টেবিলে যাওয়ার পর নির্ধারণ করা হয়, মাসে ওই থানা থেকে কী পরিমাণ অর্থ আদায় হবে এবং কার ভাগে কত টাকা যাবে।

নাজিমুর রহমান আরও জানায়, মহানগরে ‘চট্টগ্রাম জেলা’ লেখা নম্বরপ্লেটযুক্ত অবৈধ টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের বিনিময়ে আদায় করা অর্থ স্থানীয় নেতা ও থানা পুলিশের মধ্যে ভাগ হয়।

নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে নাজিমুর রহমান জানায়, আগে ইয়াবা ও মাদক ব্যবসায়ীরা বিগত সরকারের স্থানীয় ও পাতি নেতাদের চাঁদা দিত। বর্তমানে সেই চাঁদা যাচ্ছে বিএনপির স্থানীয় পাতি নেতাদের পকেটে। এসব অর্থ সরকারি কোষাগারে না গিয়ে একটি অদৃশ্য সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে।

থানা পুলিশের মাধ্যমে এসব অপরাধ দমন করা কঠিন উল্লেখ করে নাজিমুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও এসআরবি কমান্ডারের প্রতি বিশেষ আহ্বান জানায়।


তথ্যসূত্র:
১। চট্টগ্রামে চাঁদাবাজির টাকা কিভাবে ভাগবাটোয়ারা হয় জানালেন বিএনপি নেতা
– https://tinyurl.com/yk4ekbt6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নানগারহারে কমলা চাষের জমি বেড়েছে, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ হাজার টন
পরবর্তী নিবন্ধশরীয়তপুরের গোসাইরহাটে সংস্কারের মাত্র সাত দিনেই সড়কে ধস ও ফাটল