গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ায় যুক্তরাজ্যে ৮৩ বছরের বৃদ্ধা যাজক আটক

0
88

ফিলিস্তিনিদের সমর্থন করায় এবং গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করায় যুক্তরাজ্যের ৮৩ বছরের বৃদ্ধা যাজককে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। আটক ৮৩ বছর বয়সী রিভারেন্ড স্যু পারফিট একজন অবসরপ্রাপ্ত যাজক। মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বৃদ্ধা যাজক রিভারেন্ড স্যু ব্র্রিস্টলের অধিবাসী।

সে ফিলিস্তিনের পক্ষে ও গণহত্যা বিরোধী ‘ফিলিস্তিন এ্যাকশন’-এর সমর্থক। মধ্যরাতে তাকে আটকের মাত্র কয়েক ঘণ্টা আগে সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য সরকার নিষিদ্ধ করেছিল। এ সংগঠনে যুক্ত হলে বা সমর্থন করলে ১৪ বছর কারাদণ্ড ঘোষণা করে সেখানকার সরকার।

আটককালে তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরুদ্ধে, আমি ফিলিস্তিন এ্যাকশনকে সমর্থন করি’।

মানবাধিকার কর্মী ও আইনজ্ঞরা সরকারের এমন অযৌক্তিক ও দমনমূলক সিদ্ধান্তের কট্টর সমালোচনা করেন।

রিভারেন্ড স্যু পারফিটের আটকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, “এটি মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত। তবে কি এখন তাকে ‘বীর’ ডাকাও এখন ‘নিষিদ্ধ’।”

তার বন্ধু জেরি হিক্স তার মুক্তি চেয়ে বলেছে, ‘সে গণহত্যার বিরুদ্ধে, সেটাতো তার অপরাধ হতে পারে না।’

২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘ফিলিস্তিন অ্যাকশন’ সংগঠনটি দখলদার ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে সোচ্চার। তাদের লক্ষ্য সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাতে সকল সহযোগিতা বন্ধ করতে তৎপরতা চালানো। কিন্তু তারা কোনো ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত নয় বলে ঘোষণা করেছিল।


তথ্যসূত্র:
1. UK arrests 83-year-old priest for backing Palestine Action and opposing Gaza genocide
– https://tinyurl.com/534wfw3c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আসামে বুলডোজার অভিযানে ৭০০ বাড়ি ধ্বংস, শত শত মুসলিম পরিবারের জীবনে বিপর্যয়
পরবর্তী নিবন্ধ২৫০ ভারতীয় সেনার প্রাণহানি: বাস্তবতা গোপন করেছে সরকার