বর্বর ইসরায়েলি হামলায় শহীদ অন্তত ২১ ফিলিস্তিনি

0
22

গাজা উপত্যকাজুড়ে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ৪ ফেব্রুয়ারি, বুধবার ভোর থেকে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার গাজা সিটির তুফ্ফাহ ও জেইতুন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৪ জন শহীদ হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলায় আরও চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া উপকূলীয় আল-মাওয়াসি তাঁবু শিবিরে বিমান হামলায় আরও দুইজন নিহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন প্যারামেডিকও রয়েছেন।

খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন, গাজা সিটির বেশ কয়েকটি আবাসিক বাড়িতে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি হামলা চালানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা অব্যাহত থাকায় গাজার বাসিন্দারা কোনো ধরনের স্বস্তি পাচ্ছেন না।

তিনি আরও জানান, গত কয়েক ঘণ্টায় গাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং আকাশে ড্রোনের শব্দ শোনা যাচ্ছে, যা সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা তৈরি করছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত প্রায় চার মাসে বর্বর ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।


তথ্যসূত্র:
1.Israeli attacks on Gaza kill 21 in one of deadliest days since ‘ceasefire’
– https://tinyurl.com/yh7n4ky3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে ১,২০০ শরণার্থী পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান