সাতক্ষীরায় সরকারি চাল বরাদ্দ ১০ কেজি কিন্তু দেওয়া হচ্ছে ৫ কেজি

0
5

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। সরকারি নিয়ম অনুযায়ী ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র ৪.৫ থেকে ৫ কেজি।

‎গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে আটুলিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত নিয়ম না মেনে ডিজিটাল স্কেলের পরিবর্তে প্লাস্টিকের বালতিতে করে চাল বিতরণ করা হচ্ছে।

‎শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ১৩ হাজার ৩৩৭টি পরিবারের জন্য ১৩৩ দশমিক ৩৭০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি পৌরসভার ১ হাজার ৫৪৯টি পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দশমিক ৪৯০ টন চাল। এর মধ্যে আটুলিয়া ইউনিয়নের ১ হাজার ৩৭৩টি পরিবারের জন্য বরাদ্দ ছিল ১৩ দশমিক ৭৩০ টন।

‎তবে বাস্তবে বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়নি বলে জানান ভুক্তভোগীরা। কয়েকটি প্যাকেট চাল ডিজিটাল স্কেলে মেপে দেখা যায়, কোনো প্যাকেটে ৪ দশমিক ৮৫০ কেজি, কোনোটি ৫ দশমিক ৩০০ কেজি এবং সর্বোচ্চ ৫ দশমিক ৮০০ কেজি চাল রয়েছে।

‎ভুক্তভোগী কয়েকজন নারী জানায়, ১০ কেজির স্থলে তাদের দেওয়া হয়েছে সাড়ে ৪ থেকে ৫ কেজি চাল, যা ঈদের আগে তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।



‎তথ্যসূত্র:
‎১। সরকারি চাল বরাদ্দ ১০ কেজি কিন্তু দেওয়া হচ্ছে ৫ কেজি
‎- https://tinyurl.com/mtn5djb5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || মাহে রমযানে পবিত্র কদরের রাতে কাবুলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলায় চার শতাধিক রোগী শহীদ
পরবর্তী নিবন্ধজেএনআইএম মুজাহিদদের নিয়ন্ত্রণে বুরকিনান জান্তার ২টি সামরিক ব্যারাক