
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সি মেয়ে ওয়াসিহা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক যুগান্তর জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টার দিকে বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক দেয়াং বাজার আশ্রয়ণ প্রকল্পের একটি গুচ্ছগ্রামের বসতঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বড় বোন বেবি আক্তার জানান, ‘আমার বোন আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী তাকে নির্যাতন করে আসছে।’
গুয়াপঞ্চক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইদ্রিস জানায়, নিহতের স্বামী আমাকে জানিয়েছে, তার স্ত্রী ও মেয়ে আত্মহত্যা করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেই।
তথ্যসূত্র:
১। আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
– https://tinyurl.com/y3cdkcnc


