চাঁদ দেখার ভিত্তিতে বৃহস্পতিবারকে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ঘোষণা দিয়েছে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত

0
36

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমান্দ, ফারাহ এবং ঘোর প্রদেশের বহু মানুষ শাওয়াল মাসের নতুন চাঁদ দেখেছেন এবং শরিয়া আদালতে তাদের সাক্ষ্য পেশ করেছেন, এবং শরিয়া আইন অনুসারে তাদের সাক্ষ্য বৈধ বলে গণ্য হয়েছে। তদনুসারে, বৃহস্পতিবার (১৯ মার্চ), ১৪৪৭ হিজরির শাওয়াল আল-মুকাররমের প্রথম দিন, যা ১৪০৪ হিজরি সৌর বর্ষের হুত মাসের ২৮ তারিখের সমতুল্য বলে ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (১৮ মার্চ) রাতে, ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ, উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ এবং ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্টের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে পশতু ও ফার্সি ভাষায় একযোগে এই সংবাদ প্রচার করা হয়।


তথ্যসূত্র
– https://tinyurl.com/faru5y5e
– https://tinyurl.com/48t35csk
– https://tinyurl.com/yc6d9h2e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিরক্ষামূলক অভিযান সাময়িক স্থগিত করেছে ইমারাতে ইসলামিয়া