কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

0
6

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নর হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

‎গণমাধ্যম সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাঁধে।

‎সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন রয়েছে। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, ঈদের আগ থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র মজুদ করছিল এবং ঈদের নামাজের পর হামলার পরিকল্পনা ছিল। তবে তা বাস্তবায়ন না হওয়ায় আগের রাত থেকেই হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকালে নজির গ্রুপের ওপর হামলা হলে তা সংঘর্ষে রূপ নেয়।

‎কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে এবং সে মাঝে মধ্যে বিদেশে অবস্থান করে বলেও জানা গেছে।


তথ্যসূত্র:
‎১। মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০
‎- https://tinyurl.com/ycbtha7f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎চাঁদপুরে ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে যায় সহপাঠী
পরবর্তী নিবন্ধপাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলি, পুলিশসহ আহত ৩৫