
দক্ষিণ লেবানন থেকে ছোড়া দুটি পৃথক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই কর্মকর্তাসহ অন্তত ৯ জন দখলদার ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। ২৮ মার্চ, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করেছে।
দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী তাদের প্রতিবেদনে ৭ জন সৈন্য ও দুজন কর্মকর্তার আহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে।
অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এক সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন কর্মকর্তা গুরুতর এবং অপর একজন মাঝারী রকমের আহত হয়েছে। সে আরও জানয়, ২৭ মার্চ, শুক্রবার রাতে ঘটা ভিন্ন আরেকটি ঘটনায় দক্ষিণ লেবানন থেকে আসা রকেট হামলায় আরেকজন কর্মকর্তা এবং ছয়জন সৈন্য আহত হয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে সন্ত্রাসী ইসরায়েল লেবাননে তীব্র বিমান হামলা চালানোর পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। এ আগ্রাসনের জেরে শুক্রবার সন্ধ্যায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৪২ জনে এবং আহত হয়েছেন আরও অন্তত ৩,৩১৫ জন।
তথ্যসূত্র
1.9 Israeli soldiers, including 2 officers, injured in rocket attacks from southern Lebanon
-https://tinyurl.com/yvd2f33n
2. Israeli army says nine of its soldiers wounded in southern Lebanon
– https://tinyurl.com/w2a5hxp6


