
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
বাস দুর্ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ২৬ জনের মধ্যে রাজবাড়ী জেলার মৃত ১৮ জন রয়েছে। এই ১৮ জনের পরিবারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। ২৬টি লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
তথ্যসূত্র:
১। পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
– https://tinyurl.com/29cnpezt


