
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুইদিন পর, রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিশার কামারপাড়া এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তথ্যসূত্র:
১। শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর কিশোরের লাশ উদ্ধার
– https://tinyurl.com/scf6dp6v


