সুনামগঞ্জে নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

0
11

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দৈনিক আমার দেশ জানায়, সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও গ্রামের পাশে যাদুকাটা নদীতে থেকে লাশ উদ্ধার করা হয়।

আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও পেশায় তিনি কৃষক।

স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী মদেরগাঁও গ্রামের পাশে (যাদুকাটা নদীতে) মৃত ভাসমান লাশ দেখতে পায়। এ সময় উৎসুক জনতার ভীড় করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রবিবার (২৯ মার্চ) রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিল। আর তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।


তথ্যসূত্র:
১। তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
– https://tinyurl.com/5n8dmchw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় ক্রুসেডার উগান্ডান বাহিনীর ৭টি ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদদের ভারী আক্রমণ
পরবর্তী নিবন্ধতদবির বাণিজ্যের অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা