
লেবাননে বর্বর ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। ১১ এপ্রিল, শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ২ হাজার ২০ জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪৮ জন নারী, ১৬৫ জন শিশু এবং ৮৫ জন চিকিৎসা ও জরুরি সেবাকর্মী রয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ৬ হাজার ৪৩৬ জন। চলমান সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে সংঘাত আরও বিস্তৃত আকার নেয় এবং এরপর থেকে লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।
তথ্যসূত্র
1. More than 2,000 killed in Lebanon since early March
– https://tinyurl.com/3daxke7c
2. Lebanon says over 2,000 killed in Israeli strikes since start of latest war with Hezbollah
– https://tinyurl.com/44mymfhy


