
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে প্রতিষ্ঠিত ইসলামী শাসনব্যবস্থাকে সংরক্ষণ ও শক্তিশালী করার লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা ও আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়েছে। বার্তায় শরিয়াহ এবং রাষ্ট্রব্যবস্থার মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
১২ এপ্রিল, রবিবার কান্দাহার প্রদেশে আয়োজিত এক বৃহৎ জনসমাবেশে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা ও আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ইসলামী শাসনব্যবস্থা রক্ষা করা সবার দায়িত্ব। এতে আরও উল্লেখ করা হয়, মুসলিম সমাজ দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিভেদ ও মতানৈক্যের কারণে নানা সংকটের সম্মুখীন হয়েছে, তাই এসব বিরোধ দূর করে ঐক্য সুদৃঢ় করা অপরিহার্য।
বিবৃতিতে আলেম সমাজ ও লেখকদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ইসলামী ব্যবস্থার সৌন্দর্য্যসমূহ জনগণের সামনে যথাযথভাবে উপস্থাপন করেন। পাশাপাশি ইমারাতে ইসলামিয়ার সকল দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য আন্তরিকভাবে কাজ করার এবং নিজেদের পাশাপাশি অন্যদেরও এ ব্যবস্থার রাজনৈতিক কাঠামো সম্পর্কে অবহিত করার ওপর জোর দেওয়া হয়।
এই বার্তার মাধ্যমে ইমারাতে ইসলামিয়া পুনরায় স্পষ্ট করেছে যে, ঐক্য, সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই ইসলামী শাসনব্যবস্থার স্থিতিশীলতা ও অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
তথ্যসূত্র
1. IEA’s Sharia Position Must Be Defended
– https://tinyurl.com/ychus8d9


