
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকার করায় একটি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার মছলম উদ্দিন একাডেমি থেকে প্রধান শিক্ষক এনামুল ইসলামকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
গ্রেপ্তার এনামুল ইসলাম (৫৩) সিলেটের কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা একটি করেছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে প্রধান শিক্ষক এনামুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা তাকে বিদ্যালয়ের কার্যালয়ে আটকে রেখে পিটুনি নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সাংবাদিকদের জানান, তার ছেলেকে প্রায় চার মাস ধরে বলাৎকার করা হচ্ছিল। বিষয়টি জানার পর তিনি ছেলের সহপাঠীদের সঙ্গে কথা বলেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। পাশাপাশি ছেলের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চান।
স্থানীয় চেয়ারম্যান আব্দুর রহিম গণমাধ্যমে বলেন, স্থানীয় লোকজনের ক্ষোভের মুখে থাকা প্রধান শিক্ষককে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
১। চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
– https://tinyurl.com/52fhdw45


